সুরমা নিউজ’র প্রধান সম্পাদক হিসাবে জুবেল আহমদ সেকেলের যোগদান
প্রকাশিত হয়েছে : ০১ জানুয়ারি ২০১৭, ৯:৫৬ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ জনপ্রিয় অনলাইন পোর্টাল সুরমা নিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক হিসাবে যোগদান করেছেন সাংবাদিক জুবেল আহমদ সেকেল। আজ ১লা জানুয়ারী ২০১৭ থেকে তিনি আনুষ্টানিকভাবে যোগদান করলেন । জুবেল আহমদ সেকেল ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জাতীয় দৈনিক যুগান্তরের ওসমানীনগর উপজেলা প্রতিনিধি।
জাতীয় দৈনিক ছাড়াও দীর্ঘ সাংবাদিকতা জীবনে অনেক স্থানীয় পত্রিকারও দায়িত্ব পালন করেছেন জুবেল আহমদ সেকেল। কর্মময় জীবনে নানা বাধা বিপত্তির মধ্য দিয়ে সত্য ও বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে সচেষ্ট থেকেছেন। সুরমা নিউজের দায়িত্ব পালনকালে তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। যাতে তিনি নিষ্ঠা ও সততার সাথে সংবাদ জগতে কাজ করতে পারেন।






