ওসমানীনগরে খেলাফত মজলিসের জরুরি সভা: ৩০ সেপ্টেম্বর—মুনতাসীর আলীর গণ-জমায়েত সফল করার প্রস্তুতি
প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৪:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খেলাফত মজলিস মনোনীত সিলেট-২ (ওসমানীনগর-বিশ্বনাথ) আসনের সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ মুনতাসীর আলীর নির্বাচনী গণ-জমায়েত সফল করার লক্ষ্যে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার রাত ৮ ঘটিকায় স্থানীয় হাজীপুরে খেলাফত মজলিস ৩নং পশ্চিম পৈলনপুর ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার ছাত্র কল্যান সম্পাদক ও ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা সাইফুদ্দীন মাজমুন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা আতাউর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভার সূচনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ওসমানীনগর উপজেলা শাখার প্রচার সম্পাদক হাফিজ রায়হান আহমদ। আলোচনায় আগামী ৩০ সেপ্টেম্বরের গণ-জমায়েতে সর্বোচ্চ জনসমাগম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে ইউনিয়নের ৯টি ওয়ার্ডে বিশেষ দাওয়াতি কার্যক্রম, সাংগঠনিক সমন্বয় বৃদ্ধি এবং প্রচারণায় নতুন উদ্দীপনা সৃষ্টির সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস ওসমানীনগর উপজেলা শাখার নির্বাহী সদস্য হাফিজ আব্দুল্লাহ কাপ্তান।
এছাড়াও উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সহ-সভাপতি ক্বারী নুরুল আমিন ও মাওলানা ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওলিউর রহমান, বায়তুলমাল সম্পাদক হাফিজ আতিক আহমদ, সহ-বায়তুলমাল সম্পাদক মাওলানা জুবের আহমদ, নির্বাহী সদস্য আব্দুল হক ও মৌলভী আলমাস আহমদ। ৩নং ওয়ার্ড পরিচালক হাফিজ আব্দুল মতিন এবং ছাত্র মজলিসের সভাপতি ক্বারী ,এম কে ইসলাম, ইউনিয়ন ছাত্র মজলিসের দায়িত্বশীল মুহাম্মদ মুতাহির আলী, তাহমিদ হাসান ও মাহিদ আহমদ প্রমুখ।
সভায় অতিথিরা বলেন, দেশের উন্নয়ন ও জনগণের অধিকার রক্ষায় দক্ষতা ও সততা সবচেয়ে বড় শর্ত। সৎ ব্যক্তি দুর্নীতি থেকে দূরে থেকে জনস্বার্থকে অগ্রাধিকার দেন, আর দক্ষ ব্যক্তি দেশের সমস্যাগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে বাস্তবসম্মত সমাধান দিতে পারেন। তারা বলেন, “জাতীয় সংসদে সৎ ও দক্ষ মানুষদের পাঠানো প্রয়োজন, যারা স্বচ্ছতা বজায় রেখে জনগণের কল্যাণে কাজ করবেন। মুহাম্মদ মুনতাসীর আলী সেই যোগ্যতাই ধারণ করেন।”







