ইলিয়াস আলীর সন্ধানে ওসমানীনগরে জনস্রোত
প্রকাশিত হয়েছে : ১৭ আগস্ট ২০২৫, ৭:৩৯ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
নিখোঁজ বিএনপি নেতা ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আবারও রাজপথে নেমেছেন ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রোববার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার তাজপুর বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি সিলেট-ঢাকা মহাসড়ক প্রদক্ষিণ শেষে সমাবেশে রূপ নেয়। হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে বিক্ষোভ মিছিলটি জনস্রোতে পরিণত হয়। এ সময় “ইলিয়াস-লুনা” স্লোগানে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
বক্তারা বলেন, এম ইলিয়াস আলী নিখোঁজের এক যুগেরও বেশি সময় পার হলেও রাষ্ট্র এখনও তার সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। এটি গণতন্ত্র ও মানবাধিকারের জন্য এক বড় হুমকি। অবিলম্বে তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।
সমাবেশে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট ও বর্তমান সরকারের উদাসীনতায় ইলিয়াস আলীর সন্ধান মিলছে না। বিএনপির আন্দোলন সংগ্রামে এম ইলিয়াস আলীর অবদান অবিস্মরণীয়। তাই এ আন্দোলনকে আরও তীব্র করে তুলতে শিগগিরই বড় ধরনের কর্মসূচির ডাক দেওয়া হবে।
উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ময়নুল হক চৌধুরী, জেলা বিএনপি নেতা আব্দুল জলিল জিলু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোজাহিদুল ইসলাম , সহ-সভাপতি আব্দুল হাকিম, আব্দুর রুপ আব্দুল, শাহ মোহাম্মদ এহিয়া, শিব্বির আহমদ অদুদ, শাইস্তা মিয়া, নুরুল ইসলাম সফিক ,যুগ্ম সম্পাদক কয়েছ চৌধুরী, মাযহারুল ইসলাম মানিক ,শাহিন মিয়া, এস.এম মাসুদ, সাইদুল ইসলাম আনা, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ,আব্দুল জমির, উপজেলা যুবদলের আহবায়ক ফজল আহমদ জনি, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক কবির আহমদ, জুয়েল মিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইমাদ উদ্দিন লিলু, ছাত্র বিষয়ক সম্পাদক সৈয়দ মোফাজ্জল আলী, দপ্তর সম্পাদক হুমায়ূন রশীদ চৌধুরী সফি, প্রচার সম্পাদক আব্দুল মালেক দুদু, সহ-অর্থ সম্পাদক সোহেল আহমদ দলা, সহ প্রচার সম্পাদক ফজর আলী, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, কাওছার আহমদ, বিএনপি নেতা হারুনুর রশীদ, হাজী সুজন আলী, আব্দুল হান্নান, গোয়ালাবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি মান্নান বক্স, আবুল বশর, আব্দুল মতিন, হেলাল আহমদ, সাহেদ আহমদ চৌধুরী, শাহাব উদ্দিন সুহেল, জুনু মিয়া , দুলু মিয়া, আব্দুর রব, লাহিন হোসেন, তাজুল ইসলাম, সাইফুল ইসলাম ,রেজন আহমদ, ছালিকুর রহমান, কৃষক দলের আহবায়ক মুক্তার আহমদ বকুল, উলামা দলের আহবায়ক হারুনুর রশীদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদ, যুগ্ম আহবায়ক রাজু আহমদ, আল মাসুম আবীর, তাজপুর কলেজ ছাত্রদলের সভাপতি জুবায়েল আহমদ প্রমুখ।
বক্তব্যে উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিন বিশাল বিক্ষোভ মিছিলে অংশ গ্রহন করার জন্য বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার পক্ষ থেকে সর্বস্তরের নেতাকর্মীদেরকে ধন্যবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।








