ইলিয়াস-লুনা স্লোগানে প্রকম্পিত বিশ্বনাথ, কয়েক হাজার নেতাকর্মীর ঢল
প্রকাশিত হয়েছে : ০৯ আগস্ট ২০২৫, ৬:০৫ অপরাহ্ণ

সুরমা নিউজ:
নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে নিয়ে বিভিন্ন স্লোগানে প্রকম্পিত সিলেটের বিশ্বনাথ। আজ শনিবার দুপুরে বিশ্বনাথ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর সন্ধান কামনা ও বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে কয়েক হাজারো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে উপজেলা সদরসহ আশপাশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার নেতাকর্মীর ঢল নামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তার সহধর্মিনী তাহসিনা রুশদীর লুনাকে নিয়ে মিছিল ও শ্লোগানের ধ্বনি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে ছিল ইলিয়াস ও লুনার নামে সমর্থন ও দাবির বার্তা। বক্তারা ইলিয়াস আলীর রাজনৈতিক অবদান এবং লুনার প্রতি জনসমর্থনের কথা তুলে ধরেন, পাশাপাশি ঐক্য ও আন্দোলনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন।








