সিলেট-৬ আসনে ধানের শীষের কান্ডারি এমরান আহমদ চৌধুরী
প্রকাশিত হয়েছে : ১৯ জানুয়ারি ২০২৬, ৭:০৪ অপরাহ্ণ
সিলেট-৬ আসনে (গোলাপগঞ্জ-বিয়ানীবজার) দলীয় প্রার্থী হিসেবে জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীকে চূড়ান্তভাবে মনোনীত করেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি সিলেট জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবরে গত ১৭ জানুয়ারি ইস্যু করা হয়েছে।
বিএনপির চূড়ান্ত প্রার্থী মনোনীত হওয়ার পর এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, আমি আবারও মহান আল্লাহ তা’লার শুকরিয়া আদায় করছি। আবারও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার অভিভাবক তারেক রহমানসহ দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি। আমি আমার এ প্রাপ্তিকে উৎসর্গ করছি গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের সম্মানিত সকল ভোটার ও সর্বন্তরের জনগণকে। বিজ্ঞপ্তি








