বিএনসিসির ফায়ারিং প্রতিযোগিতা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৪ নভেম্বর ২০২৫, ৫:৪২ অপরাহ্ণ
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)-এর অন্তর্গত রেজিমেন্ট ও উইং পর্যায়ের ফায়ারিং প্রতিযোগিতা গত ৯ ও ১০ নভেম্বর কুমিল্লা সেনানিবাসে অনুষ্ঠিত হয়েছে। ময়নামতি রেজিমেন্টের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের বিভিন্ন অঞ্চলের ক্যাডেটরা।
উক্ত ফায়ারিং প্রতিযোগিতায় মহাস্থান রেজিমেন্ট চ্যাম্পিয়ন এবং রমনা রেজিমেন্ট রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। ফায়ারিং এ শ্রেষ্ঠ ফায়ারার পুরুষ, ক্যাডেট ল্যান্স কর্পোরাল নাবিল মাহমুদ, রমনা রেজিমেন্ট এবং শ্রেষ্ঠ ফায়ারার মহিলা, ক্যাডেট আফরা রুমালী তন্নী, মহাস্থান রেজিমেন্ট।
উক্ত প্রতিযোগিতায় বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু সঈদ আল মসউদ, বিজিবিএমএস, পিবিজিএমএস, এনডিসি, পিএসসি ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং উপস্থিত সকলের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।
বিএনসিসির এই প্রতিযোগিতা ক্যাডেটদের আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে নতুন মাত্রা যোগ করেছে।







