পেছনের গেট দিয়ে মাইলস্টোন ক্যাম্পাস ছাড়লেন ২ উপদেষ্টা
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৭:২১ অপরাহ্ণ

সুরমা নিউজ ডেস্কঃ
দিনভর অবরুদ্ধ থাকার পর মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ছেড়েছেন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিআর আববার।
সকাল ১১ টা থেকে তারা মাইলস্টোন ক্যাম্পাসে অবরুদ্ধ অবস্থায় ছিলেন। সামনের ফটক দিয়ে দুই দফা বের হওয়ার চেষ্টা করেও তারা ক্যাম্পাস ছাড়তে পারেননি। পরে বিকাল সাড়ে পাঁচটার পর পিছনের ফটক দিয়ে তাদের ক্যাম্পাস থেকে বের করে দেয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
পুলিশের এডিশনাল ডিআইজি ডিসি (উত্তরা) মো: মুহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। উপদেষ্টারা ক্যাম্পাস ছেড়ে গেলেও সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।
বিকালে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের ক্যাম্পাস থেকে বের করে দিয়ে উপদেষ্টাদের সরিয়ে নেয়ার চেষ্টা করা হলেও সড়কে অবরোধের কারণে তারা আবার ক্যম্পাসে ফিরে যেতে বাধ্য হন।







