ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতিকে পশ্চিম গোয়ালাবাজার যুব সংঘের সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ১৪ জুলাই ২০২৫, ১১:১১ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি জয়নাল আবেদীনকে পশ্চিম গোয়ালাবাজার যুব সংঘের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে ।
আজ সোমবার রাতে উপজেলার গোয়ালাবাজারে এ সংবর্ধনা প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ওসমানীনগর উপজেলা যুবদল নেতা রজত দাশ, পশ্চিম গোয়ালাবাজার যুব সংঘের সভাপতি জামেল হোসাইন, সিনিয়র সহ সভাপতি জহির আহমেদ, সাধারণ সম্পাদক মো: লেবু মিয়া, সংগঠনিক সম্পাদক জামাল আহমদ, সদস্য সাজন, কাজল, আল আমিন, জিলাল, রুহেল, সুমন নাগ, ফাহিম, বাদশাসহ আরো অনেকেই।







