পবিত্র আশুরা উপলক্ষে ওসমানীনগরে তালামীযের মিলাদ ও দুআ মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৫ জুলাই ২০২৫, ১১:৩৪ অপরাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে পবিত্র আশুরা ও শুহাদায়ে কারবালা স্মরণে মীলাদ ও দুআ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ওসমানীনগর উপজেলা শাখার উদ্যোগে উপজেলার তাজপুর বাজার রঙ্গিয়া রোড তালামীযের দলীয় কার্যালয়ে এ দুআ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তালামীযে ইসলামিয়া ওসমানীনগর শাখার সভাপতি জাকির হোসাইনপর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুমান আহমদ জামিলের পরিচালনায় মিলাদ মাহফিলের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ প্রচার সম্পাদক জুনায়েদ আহমদ তালুকদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নাহিদ, সহ প্রচার সম্পাদক শেখ রুহেল আহমদ শাহেদ, অফিস সম্পাদক শাকির আহমদ কিবরিয়া,প্রশিক্ষণ সম্পাদক আব্দুস ছামাদ, শিক্ষাও সাংস্কৃতিক সম্পাদক রায়হান আহমদ, সহ শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজানুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সজিদ মিয়া, সদস্য সামিয়ান আহমদ, জাকির হোসাইন, নাসিম আহমদ ফাহিম, শাহরিয়ার আহমদ নাসিম প্রমুখ।







