লন্ডনে ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি ক্রিকেট ক্লাবের অায়োজনে ইফতার মাহফিল অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ৮:৩৪ পূর্বাহ্ণ
লন্ডন অফিসঃপূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপলের একটি রেস্টুরেন্টে গতকাল ১২ই জুন সোমবার ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি ক্রিকেট ক্লাবের অায়োজনে এক ইফতার মাহফিল ও চ্যারিটি ডিনার অনুষ্ঠিত হয়। সোসাইটির সভাপতি শাহ অালমের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সাইদুল ইসলামের পরিচালনায় শুরুতে পবিত্র কোরঅান তেলাওয়াত করেন সাইদুল ইসলাম। রেদোয়ান মাহমুদের শুভেচ্চা বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের কাউন্সিলর অাব্দুল মুকিত চুন্নু এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফএইচএস এর উপদেষ্টা এডভোকেট লিয়াকত অালী, মৌলভীবাজার ক্রিকেট ক্লাবের প্রেসিডেন্ট শাহীন অাহমেদ, টিভি প্রেজেন্টার জামাল অাহমেদ, জাকির হোসাইন, মাও অালমাছ খাঁন প্রমুখ। এ সময় অারো উপস্থিত ছিলেন সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক এবং ফ্রেন্ডস হেল্পিং সোসাইটি ক্রিকেট ক্লাব এর অধিনায়ক রাশেদ আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শামীম অাহমেদ, অর্থ সম্পাদক ওয়াহিদুজ্জামান দিপু,রুহুল অাহমদ, সোহেল অাহমদ, শেফুল অাহমদ, সাইফুর রহমান সহ অারো অনেকে।








