ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে এন আরবি ব্যাংকের বস্ত্র বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জুন ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে বন্যার্তদের মধ্যে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার তাজপুর ইউপির আইলাকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ বস্ত্র বিতরণ করা হয়। ইর্শ্বাদ উল্লার সভাপতিত্বে ও এনআরবি ব্যাংক গোয়ালাবাজার শাখার ব্যবস্থাপক মো. আরিফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বস্ত্র বিতরণ বক্তব্য রাখেন এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পাল। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবী আব্দুল মতিন চৌধুরী, চয়ন পাল, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল ও শিক্ষক অজিত দেব প্রমূখ। অনুষ্ঠানে বন্যা দুর্গত ২৫০ জন নারী ২৫০জন পুরুষের মধ্যে শাড়ী ও লুঙ্গি বিতরণ করা হয়।







