ওসমানীনগরে বাঘ আতংক
প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০১৭, ১২:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে মানুষের মাঝে বাঘ আতংক বিরাজ করছে। উপজেলার তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামে এ বাঘ আতংক বিরাজ করছে।
প্রত্যক্ষদশী সূত্রে জানা যায়, গত শনিবার রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করে কোথা থেকে একটি মাঝারি আকারের বাঘ দুটি বাচ্চা নিয়ে তাজপুর ইউপির খাশিপাড়া গ্রামের পশ্চিম দিকে সুজন মিয়ার বাড়ির পাশ দিয়ে যেতে দেখেন সুজন মিয়া। বিষয়টি গ্রামবাসীদের মধ্যে জানাজানি হলে গ্রামে বাঘ আতংক চার দিকে ছড়িয়ে পরে। এক পর্যায়ে সুজন মিয়া সহ গ্রামের অন্যান্য লোকজন বাচ্ছা সহ বাঘটি ধরার চেষ্ঠা করলে বাঘটি গোয়ালাবাজার ইউপির ইলাশপুর গ্রামের দিয়ে পালিয়ে যায়।
খাশিপাড়া গ্রামের সুজন মিয়া বলেন, রাত সাড়ে দশটার দিকে হঠাৎ করে আমার বাড়ির পাশ দিয়ে বড় একটি বাঘ চলে যাচ্ছে দেখে গ্রামের অন্যদের নিয়ে বাঘটিকে মারার চেষ্ঠা করে আমরা ব্যর্থ হই। বাঘটি বড় কোনো প্রজাতের হবে এটি দেখতে মেছো বাঘের মতো মনে হয়নি।






