কন্ঠশিল্পী আব্দুল জব্বারের চিকিৎসার ব্যয় গ্রহণে প্রধানমন্ত্রী বরাবর স্মারক লিপি প্রদান
প্রকাশিত হয়েছে : ০৬ জুন ২০১৭, ৩:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কিংবদন্তী কন্ঠশিল্পি বীর মুক্তিযোদ্ধা অসুস্থ আব্দুল জব্বারের চিকিৎসার ব্যয় ভার গ্রহণের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের মাধ্যমে স্মারক লিপি প্রদান করেন ওসমানীনগর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদেও আহ্বায়ক আফতাব আহমদ। স্মারক লিপি গ্রহণ করেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী ও ইউএনও কার্যালয়ের কর্মকর্তারা। স্মারক লিপিতে প্রধানমন্ত্রীর প্রতি দৃষ্টি আর্কষণ করে উল্লেখ করা হয় আব্দুল জব্বারের চিকিৎসার জন্য সরকারের অর্থের উৎসের কোনো অভাব হবে না যদি প্রধানমন্ত্রী সেটার দায়িত্ব ভার গ্রহণ করেন। প্রয়োজনে সারা দেশের মুক্তিযোদ্ধাদেও ভাতার টাকা থেকে ১০০ টাকা করে কেটে নিয়ে আব্দুর জব্বারের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার সবিনয় আবেদন জানান।






