ফটোগ্রাফার হবার স্বপ্ন ওসমানীনগরের রিপনের
প্রকাশিত হয়েছে : ৩১ মে ২০১৭, ২:০৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ফটোগ্রাফার হবার প্রত্যাশায় বুকবাঁধা। তাই ক্যামেরা হাতে ছুটে চলা। নিজের সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য অবিরাম শ্রম দিচ্ছেন ওসমানীনগরের রিপন আহমেদ নীরব। একজন দক্ষ এবং ভালমানের ফটোগ্রাফার হিসেবে নিজের নাম প্রতিষ্ঠিত করতে চান ইলাশপুর গ্রামের এ ছেলে। ফটোগ্রাফিকে ভালোবেসে সে পথে হাঁটছেন রিপন। যখনি সুযোগ পান তখনই নিজেকে জড়িয়ে রাখছেন ফটোগ্রাফিতে।
রিপন ওসমানীনগরের গোয়ালাবাজার আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাশ করার পর ভর্তি হন তাজপুর ডিগ্রী কলেজে। এইচএসসি পাশ করে বর্তমানে সিলেট সরকারী কলেজে বিএসএস ৩য় বর্ষে লেখাপড়া করছেন। বর্তমানে লেখাপড়ার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন ফটোগ্রাফি। ওয়েডিং ফটোগ্রাফি, মডেল ফটোগ্রাফি, ফ্যাশন, ম্যাগাজিন কিংবা বিভিন্ন ইভেন্টে চলছে তাঁর পথচলা। 
ছোটবেলা থেকেই ছবি তোলার প্রতি আগ্রহী ছিলেন রিপন। তার শখ ছিল ছবি তোলা। সেই শখকে এখন পুরোটাই পেশা নিতে চান রিপন। নিজেকে গড়ে তুলতে চান একজন দক্ষ ফটোগ্রাফাররুপে।







