ওসমানীনগরে মাংসের দোকানে নেই মূল্য তালিকা : অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
প্রকাশিত হয়েছে : ২৮ মে ২০১৭, ৫:৫২ অপরাহ্ণ
সুরমা নিউজঃ আজ রোববার থেকে পবিত্র রমজান শুরু হচ্ছে। রমজানে মাংসের চাহিদা বেড়ে যায় বহু গুন। আর এই সুযোগকে কাজে লাগিয়ে মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন এক শ্রেনীর ব্যবসায়ীরা। এমন অভিযোগ করেছেন বেশ কয়েক জন ক্রেতা।
সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজার,তাজপুর বাজারসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে, মাংসের দোকানে কোন মুল্য তালিকা টানানো নেই। আর এই সুযোগকে কাজে লাগিয়ে মাংস ব্যবসায়ীরা ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ উঠেছে। নির্ধারিত মূল্যে মাংস বিক্রি না করার কারনে এ নিয়ে প্রায়ই ক্রেতাদের সাথে বিক্রেতাদের বাকবিতন্ডা ঘটনা ঘটছে।এদিকে ভেড়াকে খাসি বলে বিক্রি করছে এক শ্রেনীর অসাধু বিক্রেতারা বলে জানা গেছে । ক্রেতারা অভিযোগ করেছেন গরুর প্রতি কেজি হচ্ছে ৫০০ টাকা , খাসি সাড়ে ৭শ টাকা ধরে বিক্রি করা হচ্ছে। বিষয়টি নিয়ে যথাযত কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ জরুরী বলে অনেকেই মনে করছেন।
গোয়ালাবাজার ও তাজপুর ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান মানিক এবং ইমরান রব্বানি বলেন, দোকানে মুল্য তালিকা ও মাংসের চড়া দামে বিত্রিু করলে ব্যাবস্থা নেয়া হবে। ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, মাংসের দোকানে মূল্য তালকিা না থাকলে এবং অতরিক্তি টাকা আদায় করলে আইনানুগ ব্যাবস্থা নেয়া হবে। -সুত্র মানবজমিন








