ওসমানীনগরে রমজান উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৭ মে ২০১৭, ৫:০৭ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে ১০০জন গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে আপন কে পি ব্রাদার্স সমবায় সমিতি। গতকাল শুক্রবার(২৬মে) বিকেলে ওসমানীনগরের উমরপুর ইউনিয়নের সমিতির নিজস্ব কার্যালয়ে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। হাঃ মাওঃ রসিদ আহমেদ’র সভাপতিত্বে অনুষ্ঠানে উমরপুর ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য সামগ্রী বিতরণ করেন। সাধারন সম্পাদক মারুফ আল হাসান’র পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আবুল হোসেন, ইউপি সদস্য আব্দুল আলীম খুকন, মাওঃ মুসলে আহমেদ, আজাদুর রহমান, রাজু, রুম্মান, দুলাল, রায়হান, ইকরাম, আতিকুর, সাবু, জোবায়ের, ফায়েজ, রেজবুল, তোফায়েল, বাহার, রুহুল, সাকির, আক্কাস, হাফিজুর, ,সাবুল ও প্রবাসী আব্দুল আলীম।
১০০জন গরীব ও অসহায়দের জনপ্রতি ১২ কেজি চাল, ২ কেজি পেয়াজ, ৩ লিটার তৈল, ২ কেজি ছোলা, ২ কেজি ডাল, ১ কেজি খেজুর বিতরণ করা হয়।







