ভাল কিছু অর্জনের জন্য চেষ্টার বিকল্প নেই,ওসমানীনগরে সনদ বিতরণকালে ময়নুল হক চৌধুরী
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ১০:৪২ অপরাহ্ণ
ওসমানীনগর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ময়নুল হক চৌধুরী বলেছেন, ভাল কিছু অর্জনের জন্য চেষ্টার বিকল্প নেই। তাই বিরামহীনভাবে চেষ্টা করতে হবে। বিশ্ব যেহেতু প্রযুক্তির তালে এগিয়ে যাচ্ছে তাই প্রযুক্তি কে উন্নয়নের হাতিয়ার হিসাবে নিয়ে আমাদের কাজ করতে হবে। ফেইসবুক, গুগলের মত বড় কিছু অর্জনের জন্য আমাদের নতুনত্বের নেশায় কাজ করতে হবে। তিনি গতকাল উপজেলার সর্ব প্রাচীন প্রযুক্তি প্রতিষ্ঠান মান্না আইটি ইন্সটিটিউটের জুলাই-ডিসেম্ভর ২০১৬ সেশনের উর্ত্তীণ শিক্ষার্থীদের মধ্যে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
মান্না আইটির অধ্যক্ষ সুহেল আহমদ চৌধুরীর সভাপতিত্বে এবং শিক্ষক ফেরদৌস আলমের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মান্না আইটি স্টুডেন্ট সার্পোট অফিসার জাহিদ আহমদ। পরে শিক্ষার্থীদের মধ্যে থেকে বক্তব্য প্রদান করেন সুনিয়া বিনতে খয়ের, রাসেল আহমদ এবং মাছুম আহমদ প্রমূখ। -বিজ্ঞপ্তি







