স্লুইস গেইট অপসারণ ও ক্ষতিপূরণের দাবীতে ওসমানীনগরে মানববন্ধন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ২৫ মে ২০১৭, ১০:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: উসমানপুরের মুমিনপুরে অপরিকল্পিতভাবে নির্মিত স্লুইস গেইট অপসারণ ও কৃষকদের ক্ষতিপূরনের দাবীতে বৃহস্পতিবার বিকালে স্থানীয় দয়ামীর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে কয়েক গ্রামের সহস্রাধিক কৃষকসহ এলাকার সর্বস্থরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচীর সাথে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, আওয়ামীলীগ নেতা জগলু চৌধুরী, দয়ামীর ইউপি চেয়ারম্যান ফখর উদ্দিন।
মানববন্ধন শেষে দয়ামীর বাজারে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, স্লুইস গেইটটি এখন কৃষকদের বিষফোঁড়ায় পরিণত হয়েছে। স্লুইস গেইটের মাধ্যমে পর্যাপ্ত পরিমানে পানি নিষ্কাশন না হওয়ায় তলিয়ে গেছে কয়েকটি হাওরের ফসলি জমি। বছরে এক ফসলা জমির উপর নির্ভরশীল কয়েক সহস্রাধিক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর, মুক্তারপুর গ্রামসহ একাধিক গ্রাম এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও, খাগদিওর, খালপার, মিরপাড়া, চিন্তামনি, নিজ কুরুয়া, চন্ডিতিওর, কেশবপুর, সন্নাসীপাড়া, রাধাকোনা, উছমানপুর ইউনিয়নের ইছামতি, মলি¬কপুর, সুলতানপুর গ্রামের কৃষকরা রুনিয়া প্রকাশিত চক রুহিনী হাওর, ছাউনিয়া হাওর ও ডোবার হাওরে উচ্চ ফলনশীল বোরো চাষাবাদ করেন। কিন্তু ত্রুটিপূর্ণ একটি স্লুইস গেইটের কারনে কৃত্রিম জলাবদ্ধতায় এসব হাওরগুলোর শতভাগ ফসল এখন পানিতে নিমজ্জিত।








