ওসমানীনগরের নিখোঁজ গৃহবধু কে পাওয়া গেছে
প্রকাশিত হয়েছে : ১৮ মে ২০১৭, ৮:৪৪ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে শিলু রানী ধর (২৬) নামের মানসিক রোগী নিখোঁজ গৃহবধূ কে পাওয়া গেছে। গত বুধবার রাত ১০টার দিকে উপজেলার তাজপুর ইউপির গোয়াশপুর গ্রামে তাকে পাওয়া গেছে।
শিলু রানীর স্বামী নারায়ণ ধর জানান, বুধবার রাত নয়টার দিকে উপজেলার তাজপুর ইউপির গোয়াশপুর গ্রামের লিলু মিয়ার বাড়ির আঙ্গীনায় শিলু রাণীকে দেখতে পান ঐ বড়ির লোকজন। অনেক জিজ্ঞাসাবাদের পর শিলু আমাদের এক আতœীয়ের নাম ও ফোন নম্বার দেয়ার পর এই আতœীয়ের নিকট ফোন করে শিলুকে পাওয়া গেছে বলে জানানো হয়। রাত ১০টার দিকে শিলুর পরিবারের লোকজন তাকে উদ্ধার করে ওসমানীনগর থানায় নিয়ে যান। শিলুকে পাওয়া গেছে এই মর্মে একটি লিখিত আবেদন থানায় জমা দিয়ে রাতে তাকে বাড়ি নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামের নারায়ন ধরের স্ত্রী মানসিক রোগী শিলু রাণী ধর গত ১৬ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কাউকে কোন কিছু না বলে বাড়ী থেকে চলে যান। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজির পর শিলু রানীর কোন সন্ধান না পাওয়ায় গত বুধবার দুপুরে তার স্বামী নারায়ন ধর বাদী হয়ে ওসমানীনগর থানায় একটি (সাধারণ ডায়েরী নং- ৮৯৫) করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা নিখোঁজ গৃহবধুর খোঁজ পাওয়ার সত্যতা নিশ্চিত করেন।







