ওসমানীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ মে ২০১৭, ৬:৩২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: ওসমানীনগরে পানিতে ডুবে তানজিল মিয়া নামের চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার বুরুঙ্গা ইউপির তিলাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। মৃত তানজিল তিলাপাড়া গ্রামের আনবজ আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার উপজেলার তিলাপাড়া গ্রামের আনজব আলীর চার বছরের শিশু পুত্র তানজিলকে খোঁজে পাওয়া যাচ্ছেনা। খোঁজা খোজির এক পর্যায়ে দুপুর ২টার দিকে বাড়ির বিছনের পুকুরে তানজিলের মৃত দেহ ভেসে থাকতে দেখে তার পরিবারের লোকজন তার লাশ উদ্ধার করেন।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।








