ওসমানীনগরে মাদক সম্রাট হাসিম গ্রেফতার
প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০১৭, ৭:৪২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর ৫টি মামলার পলাতক ও একটি মামলার সাজাপ্রাপ্ত আসামী মাদক সম্রাট আব্দুল হাসিম ওরফে বাংলা ভাইকে গ্রেফতার করেছে ওসমানীনগর থানা পুলিশ। গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার তাজপুর বাজারের খাশিপাড়া রোড থেকে ২৮০ গ্রাম গাঁজা সহ তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাসিম গোলাপগঞ্জ উপজেলা শ্রীবহর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে।
ওসমানীনগর থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, হাসিমের বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। রোববার দুপুরে হাসিমকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।






