দয়ামীরে বিদ্যুতের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
প্রকাশিত হয়েছে : ০৮ মে ২০১৭, ১২:৪১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ওসমানীনগরের দয়ামীরে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে স্থানীয় ক্ষুব্ধ এলাকাবাসী। উত্তেজিত জনতা রাস্তায় রাত ৯ টা থেকে ১০ টা পর্যন্ত রাস্তা অবরোধ করে তাদের ক্ষোভ প্রকাশ করে।পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে দয়ামীরের কয়েকটি গ্রামের শত শত মানুষ রাস্তায় নেমে আসে। এসময় ঢাকা-সিলেট মহাসড়কে ১ ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। এতে রাস্তার দুপাশে প্রায় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পরে স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিস বিদ্যুৎ সরবরাহ করলে ক্ষুব্ধ এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে নেয়। এ সময় এলাকাবাসী জানান, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা না হলে রাজপথে সাধারণ মানুষ নেমে এলে সেই দায়-দায়িত্ব স্থানীয় বিদ্যুৎ অফিসকেই নিতে হবে। বিদ্যুৎ বন্টনে এলাকায় বৈষম্য হচ্ছে বলেও তারা অভিযোগ করেন।







