ওসমানীনগরে হানিফ পরিবহনের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশিত হয়েছে : ০৭ মে ২০১৭, ১:১৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে বাস চাপায় জসিম মিয়া(৩২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ রোববার সকাল ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের উপজেলার কালাসারা মসজিদের সামনে দুর্ঘটনাটি ঘটে। নিহত জসিম মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুদুপুর গ্রামের মৃত রানা মিয়ার ছেলে ও ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক দিলদার আলীর ভগ্নীপতি। জসিম উপজেলার গোয়ালাবাজারের স্কুল রোডে স্বপরিবারে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকাল আটটার দিকে জসিম একটি মোটরসাইকেল যোগে স্থানীয় গোয়ালাবাজারের দিকে আসার সময় বিপরীত দিক থেকে আসা ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব-০-০২৪৪) হানিফ পরিবহনের বাসটি মোটরসাইকেল আরোহী জসিমকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। ঘটনার পর বিক্ষোব্ধ জনতা সিলেট ঢাকা মহাসড়ক অবরোধ তরে রাখলে মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পরে ওসমানীনগর থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তেন জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে ও মহাসড়ক থেকে জনতাকে সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।
ওসমানীনগর থানার ওসি সহিদ উল্লা মোটরসাইকেল আরোহী নিহতের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।






