ওসমানীনগর থানার ওসিকে বিদায় সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ৫:৪০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমনীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরীকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টায় ওসমানীনগর থানা পুলিশের পক্ষ থেকে থানা মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) মো. কবির আহাম্মেদ। ওসমানীনগর থানার ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার রমা প্রসাদ চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধীত অতিথি বিদায়ী ওসি আব্দুল আউয়াল চৌধুরী, নবাগত ওসি সহিদ উল্যা, ওসমানীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, ওসমানীনগর থানার এসআই মহিবুর রহমান, এএস আই মারুফ, কনস্টেবল রাহেলা বেগম ও পুর্ণেন্দু চক্রবর্তী, ওসমানীনগর উপজেলা জাতীয় পার্টির সাথারণ সম্পাদক মকবুল মিয়া ও ওসমানীনগর ট্রাক কাভার্ড ভ্যান শ্রমিক সমিতির সভাপতি সেলিম মিয়া প্রমুখ। অনুষ্ঠানে বিদায়ী ওসির আব্দুল আউয়াল চৌধুরীর বিগত ১৬ মাসের কর্মকান্ডের স্মৃতি চারণ করতে গিয়ে অতিথি সহ বক্তারা আবেগ আপ্লোত হয়ে পড়েন। এসময় বিদায়ী ওসি ও তার বক্তব্যে আবেগ আপ্লোত হয়ে যান।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন থানা মসজিদের ইমাম মাওলানা আবু বকর। অনুষ্ঠানে বিদায়ী ও নবাগত ওসি দ্বয়কে থানা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে বিদায়ী ওসির হাতে অতিথিরা সম্মাননা ক্রেস্ট তুলে দেন।







