ওসমানীনগরে নাজলু চৌধুরীর স্ত্রীর ছয় মাসের জেল!
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ১১:৪৫ পূর্বাহ্ণ
ওসমানীনগর প্রতিনিধি:
ব্যাংকের ঋণ না দেওয়ায় এক নারীকে ৬ মাসের জেল, ২০ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। দন্ডপ্রাপ্ত নারীর নাম নুরজাহান চৌধুরী। তিনি ওসমানীনগরের গোয়ালাবাজারের মোল্লাপাড়া গ্রামের আফজালুর রহমান চৌধুরীর স্ত্রী।
মঙ্গলবার সিলেটের অতিরিক্ত যুগ্ম জেলা জজ আদালতে এ রায় প্রদান করেন।
মামলার বিবরণে জানা গেছে, ২০১২ সালে নুরজাহান চৌধুরী পূবালী ব্যাংক গোয়ালাবাজার শাখা থেকে ১ লাখ ৪১ হাজার টাকা ঋণ গ্রহণ করেন। কিন্তু পরে ওই ঋণ পরিশোধ না করে ব্যাংকের সঙ্গে প্রতারণা শুরু করেন। ২০১৫ সালের ২৬ এপ্রিল পূবালি ব্যাংক গোয়ালাবাজার শাথার ম্যানেজার বাদি হয়ে ওই নারী ঋণগ্রহীতার বিরুদ্ধে আদালতে মামলা (১৯৬-১৭) করেন। একপর্যায়ে মামলার ওয়ারেন্ট হলে নুরজাহান চৌধুরী বাসা বদল করে আত্মগোপনে চলে যান।







