এসএসসি পরীক্ষায় দয়ামীর ইউনিয়নের আবু রায়হানের কৃতিত্ব
প্রকাশিত হয়েছে : ০৫ মে ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের আতাউল্লাহ গ্রামের ইলিয়াস আলী ও সিরিয়া বেগম দম্পতির পুত্র মো. আবু রায়হান এবারের এসএসসি পরীক্ষায় হাজী রাশিদ আলী হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৪.৪৫ অর্জন করেছে। সে তার এই কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করে । পাশাপাশি পিতা-মাতা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দের প্রতিও কৃতজ্ঞ রায়হান । মো. আবু রায়হান পড়ালেখা করে একজন ইঞ্জিনিয়ার হতে চায়। ভবিষ্যতে সে আরও ভাল ফলাফলের জন্য সকলের কাছে দোয়া প্রার্থী। প্রেস বিজ্ঞপ্তি







