বালাগঞ্জে চান্দাইরপাড়া মাদরাসার নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ৩০ এপ্রিল ২০১৭, ৬:০৯ অপরাহ্ণ
বালাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন বিদ্যাপীঠ চান্দাইরপাড়া সুন্নিয়া হাফিজিয়া আলিম মাদরাসার নব গঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত। গতকাল রোববার বেলা ১১টায় মাদরসার অফিস কক্ষে নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব মো: আব্দুল মন্নানের সভাপতিত্বে ও মাদরাসার অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় মাদরাসার সার্বিক উন্নয়ন নিয়ে ব্যাপক আলোচনা হয়। মাদরাসার উন্নয়নে অতিতের মত এলাকাবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন কমিটির নেতৃবৃন্দ।
আলোচনায় অংশ গ্রহন করেন, কমিটির সদস্য হাজী আজির উদ্দিন মেম্বার, হাজী তছন মিয়া, মো: আব্দুল মতিন, মো: খলিলুর রহমান, মো: দরছ মিয়া, রাবেয়া বেগম, মাওলানা লুৎফুর রহমান চৌধুরী, খন্দকার আবু ইউসুফ, মো: কামাল হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,এলাকার বিশিষ্ট মুরব্বিয়ানগণ, হাজী আব্দুল খালিক, হাজী মো: রফিক মিয়া, নজরুল ইসলাম মেম্বার, ইকবাল হোসেন মস্তান, হাজী আব্দুল মছব্বির, হাজী আব্দুল জব্বার, মো: গৌছ মিয়া, আব্দুল মুকিদ, আব্দুস সহিদ, আসিক মিয়া, তুতা মিয়া, আব্দুর রহিম কটন মিয়া, ছালিক মিয়া, মনির মিয়া, আব্দুল মালিক, লেবু মিয়া, আলী হোসেন, আব্দুল আলিম, মিজান মিয়া, আতিকুর রহমান, আওলাদ মিয়া, বিলাল মিয়া, জিলু মিয়া, আবরার আহমদ চৌধুরী, আবুল কাশেম, হেলাল মিয়া, ফেরদৌস মিয়া, ফয়ছল মিয়া, রুবেল মিয়া, আব্দুল ওয়াহিদ প্রমূখ। -বিজ্ঞপ্তি







