রাত পোহালেই ওসমানীনগরে ভোট : কে হাসবেন শেষ হাসি ?
প্রকাশিত হয়েছে : ২৫ এপ্রিল ২০১৭, ১:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ রাত পোহালেই ওসমানীনগরে নির্বাচন। জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে স্থগিত হওয়া ৮ নং ওয়ার্ডের নির্বাচন আজ মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কে হাসবেন শেষ হাসি জানা যাবে আজ। দীর্ঘ অপেক্ষার পর অনুষ্টিত এ নির্বাচন নিয়ে তেমন একটা সাড়া ছিলনা এলাকায়।
উপজেলার ৮টি ইউনয়নের নির্বাচিত ১০৭ জনপ্রতিনিধিরা এ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। সকাল ৮ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। ভোটকেন্দ্র তাজপুর মঙ্গলচন্ডী নিশিকান্ত উচ্চ বিদ্যালয় কেন্দ্রের আশপাশ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মনিরুজ্জামান বলেন, গতকাল সোমবার আমি কেন্দ্র পরিদর্শন করেছি। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আশা করি সুষ্ঠুভাবে ওসমানীনগর (৮নং ওয়ার্ড) সিলেট জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।
প্রতিদ্বন্ধিরা হলেন-পংকজ দাশ পুরকায়স্থ,সৈয়দ এনামুল হক,মো. আশিক মিয়া, সৈয়ীদ আহমদ বহলুল,নুরউদ্দিন আহমদ নুনু,আবু আহমদ এমদাদ,শিব্বির আহমদ সিকদার, মো. নজরুল ইসলাম, ও খায়রুল আলম ।
উল্লেখ্য, সিলেট জেলা পরিষদ নির্বাচনে গত বছরের ৩ ডিসেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে সদস্য পদে ৮ নম্বর ওর্য়াড (ওসমানীনগর) সৈয়দ এনামুল হক (এনাম পীর) সহ জেলার ২০ জনের মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা। নিজের প্রার্থীতা বাতিলের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন ওসমানীনগরে সৈয়দ এনামুল হক। উক্ত পিটিশনের শুনানি শেষে গত বছরের ১৪ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচনে ৮ নম্বর ওর্য়াড (ওসমানীনগর) সদস্য পদে সৈয়দ এনামুল হক (এনাম পীর)-কে অংশগ্রহন সুযোগ দেয়ার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ প্রধান করেন হাইকোর্ট বিভাগ। উক্ত রায়ে এনামুল হকের মনোনয়নের বৈধতা দিয়ে নির্বাচনে অংশগ্রহন করা সুযোগ প্রধান করে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের দায়েরকৃত লিভ টু আপিল আবেদন দায়েরে ভিত্তিত্বে সিলেট জেলা পরিষদের ৮ নম্বর-ওয়ার্ড (ওসমানীনগর) সদস্য পদের নির্বার্চন স্থগিত করে দেয় কমিশন। নির্বাচন কমিশন কর্তৃক দায়েরকৃত লিভ টু আপিলের শুনানি শেষে চলতি বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আদালতের বিচারপতি শেখ হাসান আরিফ ও মোহাম্মদ খিজির আহমদ চৌধুরী গঠিত ব্রেঞ্চ হাইকোর্টের দেয়া রায়কে বহাল রেখে নির্বাচন কার্যক্রম বাস্তবায়ন করার জন্য নির্বাচন কমিশনকে নিদের্শ প্রধান করেন। এর ফলে উচ্চ আদালতের দেয়া রায়ের বাস্তবায়নের জন্য ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।







