ওসমানীনগরে যুবলীগের পাল্টা কমিটি ঘোষণা, আনন্দ মিছিল
প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০১৭, ৫:৫৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়ন যুবলীগের পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত উমরপুর ইউপি যুবলীগের ৬১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠনের ১৬দিন পর ইউপি যুবলীগের ৩১ সদস্য বিশিষ্ট পাল্টা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (২০ এপ্রিল) স্থানীয় উমরপুর বাজারে আনন্দ মিছিল ও পথ সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়ন যুবলীগের আহবায়ক হাজী শামিম আহমদ’র সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মাসুদ আলীর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন , সিলেট জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক চঞ্চল পাল, ওসমানীনগর যুবলীগের সহ-সভাপতি আরিজ আলী , বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুর মিয়া, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রিন্স, যুগ্ম আহবায়ক অলি আহমদ চৌধুরী।
পথ সভায় বক্তারা বলেন, ওসমানীনগর উপজেলার ৮টি ইউনিয়নে যুবলীগের পকেট কমি্টি গঠন করা হয়েছে। আ’লীগের দুর্দিনে পাশে থেকে যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের দূরে ঠেলে দিয়ে আলবদর রাজাকারের দুসরদের খুঁজে এনে যেসব কমিটি গঠন করা হয়েছে তা বাতিল করা হবে। এর আগে উপজেলার ১নং উমরপুর ইউনিয়নে যে কমিটি গঠন করা হয়েছে তা বাতিল ঘোষনা দিয়ে ৩১সদস্য বিশিষ্ট নতুন কমিটিকে বৈধ ঘোষনা করেন তারা। বক্তারা আগামী দিনে উমরপুর ইউনিয়নের নবগঠিত কমিটিকে নেতৃত্ব দেওয়ারও আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন , উপজেলা যুবলীগ নেতা রুকন আহমদ চৌধুরী , মুকিত আহমদ, সৈয়দ মাসুদ আলী মেম্বার, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান , সাংস্কৃতিক সম্পাদক গয়াছ মিয়া , যুবলীগ নেতা মনসুর আলম , রুমান আহমদ, সালেহ আহমদ , রাসেল মিয়া , রাসেল আহমদ , শিহাব উদ্দিন , পংকি মিয়া , বেলাল আহমদ, উমরপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ন আহবায়ক আব্দুল ছালিক , আনসুর আলম , মাছুম আলী , খলিলুর রহমান , সদস্য ফখরুল ইসলাম , শায়েক আহমদ চৌধুরী , নাজিম আহমদ , সাজন আলী , জুবেল খান , গেদাব আলী , তুরন মিয়া , আলী হোসেন , আব্দুল বাছিত , আক্তার মিয়া , শাহ আলম , রিপন মিয়া , জিতু মিযা , রাজু আহমদ, আফজল , আব্দুস সামাদ , তোফাজ্জল হোসেন , পাপ্পু, মামুন , ময়নুল , পাপন মিয়া , আবাবুল , মনসুর আহমদ (লিপন) প্রমূখ।
উমরপুর ইউপি যুবলীগের ৩১সদস্য বিশিষ্ট পাল্টা আহ্বায়ক কমিটির নাম সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ
আহব্বায়ক পদে হাজী শামীম আহমদ, যুগ্ম আহব্বায়ক পদে মাসুদ আহমদ, ওলি আহমদ, আব্দুল ছালিক, আনসুর আলম, মাছুম আলী, খলিলুর রহমান।
সদস্য- ফখরুল মিয়া, শায়েক আহমদ চৌধুরী, নাজিম আহমদ, জোবায়ের ছিদ্দিক, সাজন আলী, জুবেল খান, গেদাব আলী, তুরন মিয়া, আলি হোসেন, আব্দুল বাছিত, আক্তার মিয়া, শাহ আলম, রিপন মিয়া, জিতু মিয়া, রাজু আহমদ, আফজল, আব্দুস সালাম, তোফাজ্জল হোসেন, পাপ্পু, মামুন, ময়নুল, পাপন মিয়া, আবাবুল, মনসুর আহমদ লিপন।







