ওসমানীনগরে হাওড়ের মাছ না খাওয়ার জন্য মাইকিং
প্রকাশিত হয়েছে : ২০ এপ্রিল ২০১৭, ১১:৫২ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলার বিভিন্ন উপজেলার হাওরে ধান পচে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে মরে যাচ্ছে মাছ । বিষ ক্রিয়ায় আক্রান্ত মাছ না খাওয়ার জন্য ওসমানীনগর উপজেলা মৎস্য অফিস থেকে উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়েছে। জানাযায়, অকাল বন্যা ও অতি বৃষ্ঠিতে জেলার বিভিন্ন হাওরে বোরো ফসল তলিয়ে যাওয়ায় পর পানির নীচে থাকা ধান পচে দূর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে বিষ ক্রিয়ায় আক্রান্ত হয়ে হাওরের মাছ গুলো মরে পানিতে ভেসে উঠছে। মাছ মরে পচে যাওয়ার ঘটনায় উপজেলা প্রশাসন এসব মাছ না খাওয়ার জন্য উপজেলাবাসীর প্রতি আহ্বান জানিয়ে মাইকিং করেন। ওসমানীনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আব্দুস ছালাম জানান, পানিতে ধান পচে বিষাক্ত গ্যাস সৃষ্টি হওয়ায় সিলেটের বিভিন্ন উপজেলার হাওড়ে মাছ গুলো মরে পানিতে ভেসে উঠেছে। ওই সব মাছ আহার করলে ক্ষতি হতে পারে এমন আশংকায় আমরা সচেতনতা মুলক মাইকিং করেছি। আক্রান্ত মাছ গুলো না খাওয়ার জন্য।







