ওসমানীনগরে মুজিবনগর দিবস পালন
প্রকাশিত হয়েছে : ১৭ এপ্রিল ২০১৭, ৭:১০ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
সিলেটের ওসমানীনগরে মুজিবনগর দিবস পালন করা হয়েছে। সোমবার বিকেলে ওসমমানীনগর উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনিরুজ্জামানের সভাপতিতে ও ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, বালাগঞ্জ মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল কণা, ওসমানীনগর থানার এস আই রমা প্রসাদ চক্রবর্তী , উপজেলা যুবলীগ সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক চঞ্চল পাল, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন , উপজেলা যুবলীগের সহ সভাপতি আরিজ আলী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী, উপজেলা যুবলীগেরে সদস্য মঈনুদ্দিন মোহন ও মামুনুর রশীদ খলকু।







