ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৭:২৪ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগরে বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধায় বুরুঙ্গা বাজারস্থ রয়েল কমিউনিটি সেন্টারে এ কর্মী সম্মেলন অনুষ্টিত হয়। উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদের সভাপতিত্বে ও সদস্যসচিব রায়হান আহমদের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ওসমানীনগর উপজেলার চেয়ারম্যান আলহাজ্ব মইনুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মুতাহির আলী। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন-আহবায়ক কবির আহমদ, সিলেট জেলা বিএনপির সাবেক কোষাদক্ষ ফখরুল ইসলাম ফারুক, উপজেলা বিএনপির সহসম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া, উপজেলা যুবদলের আহবায়ক নজরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা মতিন মিয়া, মজাহিদ মিয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি সোলেমান আলী, সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক দরাজ মিয়া, উপজেলা যুবদলের যুগ্ন-আহবায়ক কয়েছ চৌধুরী, তাজুল ইসলাম, সেচ্ছাসেবকদলের যুগ্ন-আহবায়ক সাজ্জাদুর রহমান। বক্তব্য রাখেন বিএনপি নেতা সাহাব উদ্দীন সোহেল, যুবদল নেতা ছালিক মেম্বার, শিপু চৌধুরী, নুরুল ইসলাম, ইসলাম উদ্দিন, আবুল কালাম, সুন্দর আলী, উপজেলা ছাত্রদলের যুগ্ন-আহবায়ক সাজ্জাদুর রহমান, সাহেদ আহমদ, জুয়েল মিয়া, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমাইন রশীদ চৌধুরী শফি, মনসুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, কয়েছ আহমদ, হুসাইন আহমদ হাসান, এমদাদ আলী, আমিনুর রহমান আমিন, রমজান আলী, হাবিব চৌধুরী, সেচ্ছাসেবকদল নেতা আবুবকর সিদ্দিকি, কবির খান, সাজু মিয়া উপজেলা ছাত্রদল নেতা কাওছার আহমদ চুনু, শাহ রাজু, হেলাল মিয়া, মুসাদ্দেক আলী, কবির মিয়া, আল-মাসুম আবীর, দিলওয়ার আলী, বদরুল ইসলাম,আব্দুল আলীম,আহিয়ান,আল-আমিন তালুকদার,আব্দুল হামিদ সুমন তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সদস্য সাব্বির আহমদ,ওয়েছ আহমদ, উপজেলা ছাত্রদলনেতা কিরন আহমদ, দুলাল আহমদ, রাফি, দিপু, ইমন জাগিরদার, জাবেদ হাসান, আনহার, রায়হান প্রমুখ। সম্মেলনে বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের পদ প্রত্যাশী নেতাকর্মীদের কাছ থেকে তাদের জীবন বৃত্যান্ত সংগ্রহ করেন নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন কিছুদিনের মধ্যেই জননেতা এম ইলিয়াস আলীর সহধর্মীনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা তাহসিনা রুশদির লুনার সাথে আলোচনার মাধ্যমে মাঠের আন্দোলন সংগ্রামে পরীক্ষিত মেধাবী ছাত্রদল নেতাদের সমন্বয় করেই বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের কমিটি ঘোষনা করা হবে। তাই কমিটি নেতৃত্বে যারাই আসে না কেন, সেই কমিটি কে মেনে নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে ইলিয়াস আলী গুমের আন্দোলন সহ সৈরাচারী সরকারে বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে আগামীদিনে আন্দোলন সংগ্রামে ভুমিকা রাখতে হবে। এসময় বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে যুক্তরাজ্য বিএনপি নেতা মকসুদুল আলম চৌধুরী ও যুক্তরাজ্য যুবদলের অন্যতম যুবনেতা শানুর মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। সম্মেলনের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ছাত্রদল নেতা ফয়ছল আহমদ। সভা শেষে ইলিয়াস আলীর সন্ধান কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্টিত হয়।






