ওসমানীনগরের পল্লীতে গাছ কাটতে গিয়ে যুবকের মৃত্যু
প্রকাশিত হয়েছে : ১৬ এপ্রিল ২০১৭, ৪:৪৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ ওসমানীনগরের পল্লীতে গাছ কাটতে গিয়ে জাবির মিয়া (৩৫) নামের এক ব্যাক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার সিকন্দরপুর গ্রামে ঘটনাটি ঘটে। তিনি জগন্নাথপুর উপজেলার জালালপুর গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে।
জানা যায়, শনিবার রাতে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড়ে জাবির মিয়ার মামার বাড়ির একটি গাছ পড়ে যায়। রবিবার সকালে সেই পড়ন্ত গাছটি কাটতে গিয়ে গাছের চাঁপায় পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে সিকন্দরপুরস্থ তার প্রবাসী মামার বাড়িতে বসবাস করে আসছিলেন।








