উসমানপুরের স্লুইসগেট অপসারণের দাবীতে কুরুয়ায় প্রতিবাদ সভা অনুষ্টিত
প্রকাশিত হয়েছে : ১৪ এপ্রিল ২০১৭, ৩:১৮ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ উসমানপুরের মোমিনপুরে স্থাপিত স্লুইসগেট অপসারণের দাবীতে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। গতকাল সন্ধায় কুরুয়াবাজারে অনুষ্টিত উক্ত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন হিরন মিয়া।
সভায় বক্তব্য রাখেন দয়ামীর ইউনিয়নের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দি্ন সাবেক চেয়ারম্যন জনাব নূরউদ্দিন আহমদ নুনু, ও আব্দুল হাই মোশাহিদ। অন্যান্যদের মধ্য বক্তব্য রাখেন দিলু মিয়া, প্রভাষক ফয়জুল ইসলাম মাসুক, প্রভাষক নাজমূল ইসলাম, সাংবাদিক আবু হানিফা প্রমূখ। বক্তারা অবিলম্বে মোমিনপুরের স্লুইসগেট অপসারণ ও কৃষকদের ক্ষতিপূরণের দাবী জানান।
উল্লেখ্য অপরিকল্পিত ভাবে নির্মিত এই স্লুইস গেইটটি বালাগঞ্জ-ওসমানীনগর উপজেলার কৃষকদের বিষফোঁড়ায় পরিণত হয়েছে। যে স্লুইস গেইটে পর্যাপ্ত পরিমানে পানি নিষ্কাষন না হওয়ায় তলিয়ে গেছে কয়েকটি হাওরের ফসলি জমি। বছরে এক ফসলা নির্ভরশীল কয়েক সহস্রাধিক কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। তাদের জীবনে ঘোর অমানিশা দেখা দিয়েছে।
বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের রুগনপুর, মুক্তারপুর গ্রামসহ একাধিক গ্রাম এবং পশ্চিম গৌরীপুর ইউনিয়নের কয়েকটি গ্রাম, ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের ঘোষগাঁও, খাগদিওর, খালপার, মিরপাড়া, চিন্তামনি, নিজ কুরুয়া, চন্ডিতিওর, কেশবপুর, সন্নাসীপাড়া, রাধাকোনা, উছমানপুর ইউনিয়নের ইছামতি, মল্লিকপুর, সুলতানপুর গ্রামের কৃষকরা রুনিয়া প্রকাশিত চক রুহিনী হাওর, ছাউনিয়া হাওর ও ডোবার হাওরে উচ্চ ফলনশীল বোরো চাষবাদ করেন। কিন্তু ত্রুটিপূর্ণ একটি স্লুইস গেইটের কারনে কৃত্রিম জলাবদ্ধতায় এসব হাওরগুলোর শতভাগ ফসল এখন পানিতে নিমজ্জিত। স্লুইস গেইটটি অপসারণের দাবিতে বালাগঞ্জ ও ওসমানীনগরের সংশ্লিষ্ট এলাকার কৃষকরা ফুঁসে উঠে জিহাদ ঘোষনা করেছেন। ৪এপ্রিল বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার চারটি ইউনিয়নের বাসিন্ধা ও কৃষকদের যৌথ উদ্যোগে ২৩ সদস্যের অন্তর্ভুক্তিতে ‘রুনিয়া ও হাউনিয়া হাওর বোরো ফসল রক্ষা সংগ্রাম কমিটি’ নামে একটি কমিটি গঠন করা হয়েছে।







