আজ ওসমানীনগরের ইউএনও’কে বিদায়ী সংবর্ধনা প্রদান করবে প্রেসক্লাব
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৭, ১২:৫৭ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
আজ মঙ্গলবার ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীকে বিদায়ী সংবর্ধনা প্রদান করবে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাব। ওসমানীনগর থানার হল রুমে দুপুরে এ সংবর্ধনাটি অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার(ওসমানীনগর সার্কেল) মোহাম্মদ কবির আহাম্মেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওসমানীনগর থানার ওসি আব্দুল আউয়াল চৌধুরী, ওসি(তদন্ত) আনোয়ারুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তাগন, বিভিন্ন ইউপির চেয়ারম্যান, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। বিদায়ী সংবর্ধনায় আমন্ত্রীত অতিথিদের যথা সময় উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর এবং সফল করার জন্য অনুরোধ জানিয়েছেন ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল।








