ওসমানীনগরে যুবলীগের ইউপি কমিটি প্রত্যাখান : বাতিলের দাবীতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল
প্রকাশিত হয়েছে : ১১ এপ্রিল ২০১৭, ১২:২০ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক: সিলেটের ওসমানীনগরে আটটি ইউনিয়নে যুবলীগের ঘোষিত কমিটি প্রত্যাখান ও বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার উপজেলার তাজপুর বাজার থেকে উপজেলা যুবলীগের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্টিত হবে বলে জানা গেছে। গত শনিবার বিকেলে একটি কমিউনিটি সেন্টারে উপজেলা যুবলীগ আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানিয়েছেন ওসমানীনগর উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলী। ওসমানীনগর উপজেলা যুবলীগের সিনিয়র সহ সভাপতি আরিজ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দিলদার আলীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা মামুনূর রশিদ খলকু, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি চঞ্চল পাল, জেলা যুবলীগের সদস্য কিবরিয়া মিয়া, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক অরুনোদয় পাল ঝলক, যুবলীগ নেতা রুকন আহমদ, নূর মিয়া, মোহন আহমদ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওদুদ প্রিন্স, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডা. এনামুল হক, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক গয়াছ মিয়া, ত্রাণ বিষয়ক সম্পাদক মঞ্জুর আহমদ, যুবলীগ নেতা বেলাল আহমদ, সৈয়দ মাসুদ আলী, বিভূল দত্ত, সাবুল মিয়া, লেবু মিয়া, রাসেল মিয়া, শাহ কবির মিয়া, মোহন আহমদ, সোহেল মিয়া, ফখর মিয়া, আব্দুল তাহিদ, কওছর আহমদ, জুয়েল মিয়া, মামুন আহমদ, মাসুদ সোহেল, সৈয়দ মোজাহিদ আলী, কামরুল ইসলাম, জাকির হোসেন পংকি, রোমান হোসাইন, মুকিদ মিয়া, এস এম শিপন, সুদিন মিয়া, জয় বাংলা নায়েজ, কাওছার আহমদ, নূরুল হক, নাজিম আহমদ, সেচ্ছা সেবকলীগ নেতা বাবলা মিয়া, সাজান খান, আব্দসালিক, ফয়ছল প্রমুখ।
সভায় উপজেলা যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষিত আটটি ইউনিয়নে যুবলীগের ইউনিয়ন কমিটি প্রত্যাখ্যান করে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটার সময় তাজপুরবাজারে সহস্রাধীক নেতা কর্মি নিয়ে বিশাল বিক্ষোভ মিছিলে সহ বিভিন্ন কর্মসুচি ঘোষনা করা হয়।








