ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুই ক্রীড়া সংগঠনের বিদায়ী সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১০ এপ্রিল ২০১৭, ১১:৩১ অপরাহ্ণ
ওসমানীনগরের তাজপুর বালাগঞ্জ-ওসমানী খেলোয়াড় কল্যাণ সংস্থার অফিসে ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শওকত আলীকে বালাগঞ্জ-ওসমানী খেলোয়াড় কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার রাত ৭টায় অনুষ্ঠিত হয়েছে এই বিদায়ী সংবর্ধনা। বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অতাজপুর ইউনিয়নের চেয়ার ইমরান রব্বানী, ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া, ওসমানীনগর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শামসুল ইসলাম মিলন, বালাগঞ্জ-ওসমানীনগর খেলোয়াড় কল্যাণ সংস্থার সহ-সভাপতি রফিক মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আলী আমজাদ নুনু, ক্রীড়া সম্পাদক ও তাজপুর ইউ,পি সদস্য খালেদ আহমেদ খুকু, সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থার সভাপতি জুয়েল আহমেদ নুর, সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন রানা। এই সময় তারা নানা স্মৃতি তুলে ধরেন উপস্থিত সবার মাঝে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় ধারাভাষ্যকার সংস্থা সহ-সভাপতি সেলিম আহমেদ, সদস্য সাইদুর রহমান, ফুটবলার লুকু মিয়া, সাকি চৌধুরী, বাদশা মিয়া, রাজন খান,রুমেল আহমদ, মিনহাজ, সুনীল বৈদ্য, মতিন প্রমুখ।







