পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৭ এপ্রিল ২০১৭, ১২:২২ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার (০৫ এপ্রিল) মোঃ তুরন আহমদ তালুকদারকে আহবায়ক, মো: সাজ্জাদ মিয়া ও সাহেন আহমদকে যুগ্ম আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট এক কমিটির অনুমোদন দেয়া হয়। ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল এ কমিটির অনুমোদন দেন।
২১ সদস্য বিশিষ্ট যুবলীগের আহবায়ক কমিটিতে ১ জন আহবায়ক, ২ জন যুগ্ম আহবায়ক ও ১৮ জনকে সম্মানিত সদস্য করা হয়েছে।
পশ্চিম পৈলনপুর ইউপি যুবলীগের ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির পদ প্রাপ্তদের নাম সুরমানিউজ টোয়েন্টিফোর ডটকমের পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলোঃ
আহবায়ক পদে মো: তুরন আহমদ তালুকদার। যুগ্ম আহবায়ক পদে মো: সাজ্জাদ মিয়া ও সাহেন আহমদ।
সদস্য পদে মো: মিজানুর রহমান, মিজানুর রহমান বাদল, আব্দুল বাছিত জনি, তপন আর্চায্য, মতি লাল দও, সদরুল ইসলাম, আনোয়ার হোসেন, সুহেব আহমদ, মো: ইব্রাহীম খলিল, শামীম আহমদ, দিলোয়ার হোসেন দুলু, শামসুল ইসলাম আদর, মো: ফজলু মিয়া, আব্দুল জলিল সাজু, জুনেদ খান, মো:আছকির আহমদ, মো: জুবের আহমদ, ফজর আলী
নবগঠিত এ আহবায়ক কমিটিকে ৯০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে।







