ওসমানীনগর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানদের শপথ গ্রহন
প্রকাশিত হয়েছে : ০৬ এপ্রিল ২০১৭, ৯:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্কঃ আজ শপথ গ্রহন করেছেন ওসমানীনগর উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান । সকাল ১১টায় সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে বিভাগীয় কমিশনার মোছাম্মাৎ নাজমানারা খানম শপথ বাক্য পাঠ করান।
শপথ গ্রহন করেন ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম উপজেলা চেয়ারম্যান মইনুল হক চৌধুরী, ভাইস-চেয়ারম্যান গয়াছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে মুসলিমা আক্তার চৌধুরী ।
প্রসঙ্গত, গত ৬ মার্চ ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান হিসেবে বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা গয়াছ মিয়া ও মহিলা ভাইস চেয়ারম্যান মুসলিমা আক্তার চৌধুরী তিন জনই ধানের র্শিষ প্রতিকে নির্বাচিত হন।







