ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি গঠন
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৭, ২:০১ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়ন যুবলীগের নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল রবিবার (০২ এপ্রিল) রাতে এ কমিটি গঠন করা হয়। ওসমানীনগর উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। সাদিপুর ইউপির নতুন কার্যকরী কমিটিতে সৈয়দ মাসুদ আলী-কে সভাপতি এবং মোঃ মুনিম মিয়া-কে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো দিলোয়ার হোসেন, মো বদরুল ইসলাম ও সাঈদ মিয়া রয়েছেন।
পরবর্তিতে পূর্নাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হবে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে গত শনিবার (০১ এপ্রিল) ওসমানীনগর উপজেলার আট ইউনিয়নের যুবলীগের মেয়াদ উত্তীর্ণ আহব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।







