ওসমানীনগর উপজেলা যুবলীগের ৮ ইউনিয়নের কমিটি বিলুপ্ত ঘোষণা
প্রকাশিত হয়েছে : ০৩ এপ্রিল ২০১৭, ১২:৩৫ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
ওসমানীনগর উপজেলার ৮ইউনিয়নের যুবলীগের মেয়াদ উত্তীর্ণ আহব্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শনিবার (০১ এপ্রিল) উপজেলা যুবলীগের সভাপতি আনা মিয়া ও সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সুহেল স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। ৮ইউনিয়ন হলোঃ গোয়ালাবাজার, তাজপুর, উসমানপুর, দয়ামীর, বুরুঙ্গা, উমরপুর , পশ্চিম পৈলনপুর, সাদিপুর।
এর আগে উপজেলার সবকটি ইউনিয়নে কর্মী সম্মেলন করেন ওসমানীনগর উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। গত ১৬ মার্চ থেকে উপজেলার আটটি ইউনিয়নে সম্মেলন করেন তারা।







