ওসমানীনগরে দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ৩০ মার্চ ২০১৭, ৮:৩৯ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
বৃহস্পতিবার ওসমানীনগরের দয়ামীর সদরুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শান্তিপুর্ণভাবে সম্পন্ন হয়েছে। সরকারি বিধির পরিপূর্ণ অনুসরণে অনুষ্ঠিত এ নির্বাচন পর্যবেক্ষনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা শওকত আলী বিদ্যালয়ে উপস্থিত হয়ে সুষ্টু ও সুন্দর আয়োজন দেখে সন্তুণষ প্রকাশ করেন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ দুলাল মিয়া কেন্দ্রের বুথ পরিদর্শন করেন। এসময় ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সিলেটের ডাকের প্রতিনিধি এম এফ আলী ফয়েজ, বিশিষ্ট শিক্ষানুরাগি আজমল হোসেন খান, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাইফুদ্দিন, আজফর আলী, বাবু বিকাশ বন্ধু দত্ত, আনোয়ারুল ইসলাম, আব্দুল মুকিত, মিজানুর রহমান, জুবায়ের আহমদ, আব্দুর রহিম, জুনেদুল ইসলাম, বাবু মৃদুল কান্ত দে, খালিছ মিয়া, আজিজুল হক, সুজিতা রানী দেবি,রুমানা ইসলাম,আমিনুল ইসলাম, আব্দুর রব, কাজী ছাদ উদ্দিন উপস্থিত ছিলেন। মোট ১১০৩ ভোটারের মধ্যে ৫৮৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটে ৬ষ্ট শ্রেনিতে দিলরুবা পান ২৫৭ ভোট, ৭ম শ্রেনিতে মাজেদা খানম ২৮৭ ভোট, ৮ম শ্রেনিতে সিদ্দিকুর রহমান ১৯৬ ভোট, সুমিনা বেগম ২২৫ ভোট, ৯ম শ্রেণিতে রায়হান আহমদ, ২১৭ ভোট, হাসান আহমদ ৪০৭ ভোট, ১০ম শ্রেণিতে সাইফুর রহমান ৮৪২, সামিনা আক্তার ৩৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।







