ওসমানীনগরে ফুফু খুনের ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি
প্রকাশিত হয়েছে : ০৭ মার্চ ২০১৭, ৭:১৭ অপরাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের ইশ্রাগড়াই মাঝপাড়া গ্রামে ভাইপোর হামলায় ফুফু খুনের ঘটনায় এখনও মামলা দায়ের হয়নি। সোমবার বিকেলে বাঁশের মুড়ি কাটা নিয়ে হবিরুন বেগমের সাথে তার ভাই আলাউদ্দিন এবং ভাইপো আসাদের কথা কাটাকাটি হয়। এ সময় মিজানের ছুলফির আঘাতে ঘটনাস্থলেই নিহত হন হবিরুন বেগম(৪৫)। এ ঘটনায় পুলিশ নিহতের ভাইপো মিজানকে আটক করেছে।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার খবর শুনেই পুলিশ সেখানে পৌঁছে মিজানকে আটক করেছে। পরে নিহত হবিরুনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।







