ওসমানীনগরে মহিলা খুন
প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০১৭, ১০:১৮ অপরাহ্ণ
সুরমা নিউজঃ
ওসমানীনগরের পল্লীতে হামলায় এক মহিলা খুনের ঘটনা ঘটেছে। পারিবারিক বিরোধের জের ধরে ঐ মহিলা নিহত হয়েছেন। আজ সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ইশাগড়াই মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। নিহতের নাম হবিরুন বেগম (৪৫)। এ ঘটনায় পুলিশ মিজান নামে একজনকে আটক করেছে। এসময় হামলাকারীদের আঘাতে হবিরুনের ছেলে মিন্টু মিয়া আহত হয়েছেন।
এর আগে বাঁশের মুড়ি কাটা নিয়ে হবিরুন বেগমের সাথে তার ভাই আলাউদ্দিন এবং ভাইপো আসাদের সাথে কথা কাটাকাটি হয়।পরে আলাউদ্দিন এবং আসাদের সাথে এসে ফরিদ, মিজান এবং রাজিয়া বেগম এসে যোগ দেয় এবং তারা হবিরুন ও তার ছেলে মিন্টু মিয়ার উপর হামলা চালায়। এ সময় মিজানের ছুলফির আঘাতে হবিরুন ঘটনাস্থলেই নিহত হন।
এ ব্যাপারে ওসমানীনগর থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, ঘটনার খবর শুনেই পুলিশ সেখানে পৌঁছে এবং মিজানকে আটক করে। পরে নিহত হবিরুনের লাশ ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলেছে।







