ওসমানীনগর উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের শোক
প্রকাশিত হয়েছে : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ৪:২৫ পূর্বাহ্ণ
ওসমানীনগর উপজেলার উমরপুর ইউনিয়নের মজলিশপুর গ্রামের সিলেট জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ’র দাদা সাজিদ উল্লাহ মারা গেছেন। (ইন্নালিল্লাহি…রাজিউন)। গত শুক্রবার সন্ধ্যা ৬টা ১০ মিনিটে তাঁর মজলিশপুরস্থ নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। শনিবার সকাল ১১টায় মরহুমের নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। নামাজে এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এদিকে ছাত্রদল নেতা রায়হান আহমদের দাদার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী, ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মোতাহির আলী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এসটিএম ফখর উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ ইয়াহ্ইয়া। তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
ছাত্রদলের শোক:
ওসমানীনগর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রায়হান আহমদ’র দাদার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ। এক যুক্ত বিবৃতিতে ছাত্রদল নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
বিবৃতিদাতারা হলেন, ওসমানীনগর উপজেলা ছাত্রদলের আহবায়ক সাহেল আহমদ, সিনিয়র যুগ্ন-আহবায়ক কবির আহমদ, যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল আহমদ, নিজাম উদ্দীন, কামরুজ্জামান কামরুল, জাহাংগীর মিয়া, রকিব আলী, রেদওয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশীদ চৌধুরী শফি, মনসুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, আতিকুল আলম, আমিনুর রহমান আমিন, কয়েছ আহমদ, এমদাদ আলী, হাবিব চৌধুরী, রমজান আলী, সাবাজ আহমদ, আল-আমিন রাজ। প্রেস বিজ্ঞপ্তি






