ইলিয়াসপত্নী লুনা ওসমানীনগর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন বুধবার
প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০১৭, ৩:০৯ পূর্বাহ্ণ
নিজস্ব প্রতিবেদক:
জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা আগামী কাল(২২ ফেব্রুয়ারী) বুধবার ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করবেন। বুধবার আড়াইটায় উপজেলার গোয়ালাবাজারস্থ প্রেসক্লাবের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। আসন্ন ওসমানীনগর উপজেলা নির্বাচনে বিএনপি মনোনিত প্রার্থী মইনুল হক চৌধুরীর পক্ষে নির্বাচনী প্রচারণা কালে দলের প্রার্থীকে বিজয়ী করার লক্ষে সাংবাদিকদের সাথে তিনি মতবিনিময় করবেন।
মতবিনিময় সভায় ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সকল সাংবাদিক বৃন্দদের যথা সময়ে উপস্থিত থাকার জন্য ক্লাবের সভাপতি এমএফ আলী ফয়েজ ও সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল অনুরোধ জানিয়েছেন।







