ওসমানীনগরে জগলু চৌধুরীর সমর্থনে মিছিল অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ ফেব্রুয়ারি ২০১৭, ৫:৪৩ অপরাহ্ণ
সুরমা নিউজ ডেস্ক:
প্রবাসী অধ্যুষিত নবগঠিত ওসমানীনগর উপজেলা পরিষদের প্রথম নির্বাচনে নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলুর সমর্থনে গোয়ালাবাজারে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেলে ওসমানীনগর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলতাফুর রহমান সোহেলের নেতৃত্বে ঘোড়া মার্কার সমর্থনে এ মিছিলটি সম্পন্ন হয়। মিছিল পূর্ববর্তী এক সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে সোহেল বলেন, আগামী ৬মার্চ ঘোড়া প্রতিককে নির্বাচিত করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নাগরিক কমিটির মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আখতারুজ্জামান চৌধুরী জগলুর ঘোড়া মার্কাকে বিজয়ী করার লক্ষ্য নিয়েই মাঠে থাকতে হবে। মিছিলে ওসমানীনগর উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় ঘোড়া ঘোড়া স্লোগানে গোয়ালাবাজার প্রকম্পিত হয়ে উঠে।







