ওসমানীনগরে ছাত্রদলের কর্মীসভা সম্পন্ন
প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০১৭, ৪:০৫ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরে উপজেলা ছাত্রদলের কর্মীসভা সম্পন্ন হয়েছে। আজ শুক্রবার বিকেলে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউনিয়নে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়। পশ্চিম পৈলন পুর ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন’র বাড়িতে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহেল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব রায়হান আহমদ ও যুগ্ম আহবায়ক হোসাইন আহমদ হাসানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি জালাল উদ্দিন, বিএনপির সিনিয়র সহ সভাপতি মুজিবুর রহমান মুজিব, সাধারণ সম্পাদক আব্দুল আজিম, উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক আলী আছকর ফয়েজ, বিএনপি নেতা দুলু মিয়া, কয়েছ চৌধুরী, উপজেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাবেক ছাত্রনেতা নেওর আলী, যুবদল নেতা শেরওয়ান আহমদ, হাবিবুর রহমান, সুন্দর আলী, সুহেল মিয়া, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক সৈয়দ মোফাজ্জল আলী, যুবদল নেতা আব্দুল বাছিত মাবরুর, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান সাজ্জাদ, সাহেদ আহমদ, জুয়েল আহমদ, কামরুজ্জামান কামরুল, রেদুয়ান আহমদ, মাসুদুর রহমান, হুমায়ুন রশিদ চৌধুরী শফি, মনছুর চৌধুরী, সুহিনুল হক আক্তার, কয়েছ আহমদ,আমিনুর রহমান আমিন, হাবিব চৌধুরী।
বক্তারা বলেন, সিলেটের কোটি মানুষের নেতা এম ইলিয়াস আলীর নির্বাচনী এলাকা ওসমানীনগরে ৬ মার্চ অনুষ্টিত উপজেলা পরিষদ নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে বিএনপি মনোনীত দলীয় প্রার্থীকে বিজয়ী করতে আমাদের সবাইকে মাঠে থাকতে হবে। ইলিয়াস পরিবারের সুনাম অক্ষত রাখতে দলীয় প্রার্থীর বিজয় ছিনিয়ে আনার আহ্বান জানান তারা। বক্তারা হুঁশিয়ারী দিয়ে বলেন দল সমর্থিত একক প্রার্থীদের পক্ষে কাজ না করলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নেতা-কর্মীদের শাস্তি পেতে হবে বলে।
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক যুগ্ম আহবায়ক সুবের আহমদ, মাহবুব আহমদ রুমন, সেচ্ছাসেবকদল নেতা কবির খাঁন, তাজপুর ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক সৈয়দ শাহজাহান আলী, সদস্য সচিব জুয়েব আহমদ। উপজেলা ছাত্রদল নেতা শিবলু খান, মোহাম্মদ আলী, আজিজুল হাকিম, কাজী শওকত শাহ রাজু, কবির আহমদ, আজির উদ্দিন রুমেল আহমদ, দিলওয়ার আহমদ, তাজপুর কলেজ ছাত্রদলের সিনিয়র ছাত্রনেতা জে আই সুয়ান, সাব্বির আহমদ, উপজেলা ছাত্রনেতা মোছাদ্দেক আলী, লায়েছ আহমদ,খায়রুল ইসলাম, রেজাউল ইসলাম, আব্দুল হামিদ সুমন, দেলওয়ার হোসেন বদরুল। ইউনিয়ন ছাত্রদল নেতা আহিয়ান আহমদ, খুরশেদ খান, লয়লুছ মিয়া, নুহেল আহমদ, শাহিদ আলী, মওশুদ আহমদ, রুমেল আহমদ, ফখরুল আমিন, রাশেদ আহমদ, জাবেদ আহমদ, রায়হান মিয়া,সাইফুর রহমান, রাসের আহমদ, ইব্রাহিম, সুয়েব, মজলু, আরিফ উল্লা, শায়েদ আহমদ, রাজু মিয়া, হারুনুর রশিদ। পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা ছাত্রদল নেতা ফয়সল আহমদ। সভায় নির্বাচনী বক্তব্য রাখেন উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় চেয়ারম্যান প্রার্থী ময়নুল হক চৌধুরী, ভাইস চেয়ারম্যান প্রার্থী গয়াছ মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলিমা চৌধুরী।







