ওসমানীনগরে সড়ক দুর্ঘটনায় নিহত কাজী খোকনের দাফন সম্পন্ন : এলাকায় শোকের মাতম
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ৯:৩৬ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদকঃ গতকাল ওসমানীনগরের দয়ামীরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত কাজী খোকনের জানাজার নামাজ শেষে তার দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১ টায় খাসিকাপন বাজার মসজিদে ও ২য় নামাজের জানাজা দুপুর ২ টায় তার পৈতৃক নিবাস থানাগাওঁয়ে অনুষ্টিত হয় ।সেখানে স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ সহ শত শত লোক অংশ নেয়। পরে থানাগাওয়ে তাদের পারিবারিক কবরস্থান তার দাফন সম্পন্ন হয়। কাজী খোকন (২৫) ইলাশ পুর গ্রামের আব্দুন নুরের পুত্র । তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে । ৫ ভাই বোনের মধ্যে ৩য় খোকন পরিবারের সবার কাছে খুবই প্রিয় মানুষ ছিলো। পরিবারের প্রতিটা সদস্য বারবার মুর্ছা যাচ্ছিলেন। দেশ বিদেশে তার আত্মীয় স্বজনরা শোকে হতবিহবল।
উল্লেখ্য, গতকাল বিকাল আনুমানিক ৪ টায় দয়ামীরে ঢাকা সিলেট মহাসড়কে একটি দ্রুতগামী ট্রাক কাজী খোকনকে ধাক্কা দিলে সে মারাত্মক আহত হয়। তাৎক্ষনিক তাকে সিলেট ওসমানী হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।







