ওসমানীনগরে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান
প্রকাশিত হয়েছে : ১২ ফেব্রুয়ারি ২০১৭, ১:৩০ পূর্বাহ্ণ
সুরমা নিউজ:
ওসমানীনগরের চন্দ্রকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদ্য অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে সংবর্ধনা প্রদান করেছে বিদ্যালয় ম্যানেজিং কমিটি। আজ শনিবার বিকেল সাড়ে ৩টায় বিদ্যালয়ে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মুহিবুল হক কামালী। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও সিলেট-২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেট জেলা পরিষদের মহিলা সদস্য সুষমা সুলতানা রুহি, গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আতাউর রহমান মানিক, ওসমানীনগর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৌরভ পাল মিঠুন প্রমূখ। এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন সদ্য অবসরে যাওয়া বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইন্দিরা দে।







